মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের ঘোষণা দিল ছাত্রশিবির

২৩ মে ২০২৬, ১০:৪২ PM
বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির © সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৩ মে) আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আগাম এই কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর শ্যামলীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে একটি বৃক্ষ র‍্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী এই কর্মসূচি দেশজুড়ে পালিত হবে। ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরের পরিচালনায় ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের র‍্যালিটি শ্যামলী থেকে শুরু হয়ে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম প্রত্যেক কর্মীকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত দুটি করে চারা বিতরণের আহ্বান জানান। তিনি শাখাভিত্তিক সচেতনতামূলক র‍্যালি, বৃক্ষ নিধন রোধে প্রচার এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। র‍্যালি ও সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

সমাবেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে কেন্দ্রীয় সভাপতি বলেন, বর্তমান আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে তাপমাত্রা গত বছর ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যার ফলে হিট স্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি ও জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৭ শতাংশ এলাকা তলিয়ে যাওয়ার এবং বিপুল সংখ্যক মানুষের বাস্তুহারা হওয়ার আশঙ্কা রয়েছে। 

এ পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ রক্ষায় সরকারের আশু ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইম, সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজ এবং মহানগর পশ্চিমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9