মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা

২০ মে ২০২৬, ১১:২৯ PM
ঢাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান

ঢাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান © সংগৃহীত

মাস্টার্সের রেজাল্ট প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান। বুধবার (২০ মে) বিকেলে মাস্টার্সের ফলাফল প্রকাশিত হলে সন্ধ্যায় তিনি হল ছেড়ে দেন বলে জানা গেছে।

হল ছাড়ার বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাজ্জাদ লিখেন, ‘বিদায় বিজয় একাত্তর হল, পদ্মা ৬০০৬। রেজাল্ট হলো আজ। তাই আজই অফিসিয়ালি হল ছেড়ে দিলাম। হলে উঠেছিলাম ২০২৪-এ। জুলাই গণ-অভ্যুত্থানের পরে। আর আজ হল জীবন শেষ করলাম ‘

তিনি আরও লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো সমস্যা হলো সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম, গেস্টরুমের। তাই ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে—সিট সমস্যা সমাধান করা। আর এরজন্য প্রয়োজন, হলে থাকবে কেবল নিয়মিত শিক্ষার্থীরাই—এই নীতিমালার শতভাগ নিশ্চিত করা।’

ঢাবির নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে আর্থিক অবস্থা বিবেচনায় ধারাবাহিকভাবে আবাসিক হলে সিট বণ্টন করা হয়। যেখানে স্নাতক প্রথম বর্ষ থেকে নিয়মিত মাস্টার্সের ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত একজন শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান। তবে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় না হওয়ার কারণে প্রতিবছর অনেক শিক্ষার্থী প্রথম বর্ষে সিট পায় না। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে থাকে।  

বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9