সলিমুল্লাহ মেডিকেলে আবাসন সংকট নিরসনের দাবি ছাত্রশিবিরের

১১ মে ২০২৬, ১১:৫০ PM , আপডেট: ১২ মে ২০২৬, ০৭:০২ PM
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ © সংগৃহীত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এস‌এস‌এমসি) এমবিবিএস ৫৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট দেখা দিয়েছে জানিয়ে প্রশাসনের উদাসীনতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার (১১ মে) ছাত্রশিবির মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ আহমাদ ও সেক্রেটারি ডা. জুলফিকার আলী এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। সংগঠনটির প্রচার সম্পাদক মাহফুজ হোসাইন ইব্রাহীম প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য আবাসন ও আসনবণ্টনের যথাযথ ব্যবস্থা না করেই তাদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা একটি দায়িত্বহীন ও প্রহসনমূলক সিদ্ধান্ত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দেশসেরা মেধাবীরা ভর্তি হয়ে তাদের শিক্ষাজীবনের শুরুতেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও হতাশার। 

নেতৃবৃন্দ আরও বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। অথচ প্রশাসনের দীর্ঘসূত্রতা ও কার্যকর উদ্যোগের অভাবে নবীন শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এতে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি মানসিক চাপও বৃদ্ধি পাচ্ছে। 

তারা অবিলম্বে আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও মেধাভিত্তিক আসনবণ্টন নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য কলেজ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬