পুলিশের কাজে বাধা, যশোর নগর ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

২০ জুন ২০২৬, ০৫:২৩ PM
সুমন আহমেদ

সুমন আহমেদ © সংগৃহীত

যশোরে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় যশোর জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে। 

শুক্রবার (১৯ জুন) যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহ নেওয়াজ ইমরান জানান, গত ১০ জুন তার স্বাক্ষরিত এক নোটিশে সুমন আহমেদকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, ৯ জুন সন্ধ্যা সাতটার দিকে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই সঙ্গে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উত্থাপিত হয়। এসব ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে জেলা ছাত্রদল।

নোটিশে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান বরাবর লিখিত জবাব দিতে বলা হয়। পরবর্তী সময়ে সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় তদন্ত পরিচালনা করা হয়। একপর্যায়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950