দৈনিক জনতার জমিনের সম্পাদককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

২০ জুন ২০২৬, ০২:২৬ PM
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন জাবেদ আলম কিরণ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন জাবেদ আলম কিরণ © টিডিসি

ঢাকা থেকে প্রকাশিত ডিএফপি মিডিয়া তালিকাভূক্ত জাতীয় দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণকে প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি অভিযোগে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী জাবেদ আলম কিরণ অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং তার পরিবার নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাবেদ আলম কিরণ বলেন, ‘২০২৫ সালের ১ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করলে পল্টন থানা পুলিশ তাকে উদ্ধার করে কাকরাইলে অবস্থিত তার পত্রিকার প্রধান কার্যালয়ে পৌঁছে দেয়। এ ছাড়া একই বছরের ১৬ ডিসেম্বর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল এলাকায় একটি নাইট ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে অংশগ্রহণ করতে গেলে আবারও তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়। তখন তিনি স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নিলে সোনাইমুড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে নিরাপদে তার বাড়ি পৌঁছে দেন।’

জাবেদ আলম কিরণ বলেন, ওই ঘটনার পর তিনি সোনাইমুড়ী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও জিডির বিষয়ে কোনো কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, তার প্রতিপক্ষরা এখনো সক্রিয় রয়েছে এবং যেকোনো সময় তার ও তার পরিবারের ক্ষতি করতে পারে। ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। পাশাপাশি তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬