মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব

২০ জুন ২০২৬, ০১:৫৬ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আবু তালিব

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আবু তালিব © সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব মাদক ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন।’

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আড়পাড়া নাগরিক সমাজের উদ্যোগে সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এমপি আবু তালিব বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের (এএসপি) ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা পরিচালিত হলেও এখন আর সেই সুযোগ নেই।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোনো পুলিশ কর্মকর্তা যদি মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন বা তাদের সহযোগিতা করেন, তাহলে উপযুক্ত প্রমাণসহ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি ও যুবসমাজের নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নির্মূলে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান, হাফিজুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬
আফ্রিকায় ২৪ বছর পর ফিরছে বিশ্বকাপ, প্রস্তুত ৩ দেশের ১২ শহর
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেকের আটতলা থেকে তরুণীর ঝাঁপ, অতঃপর...
  • ৩১ জুলাই ২০২৬
বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর…
  • ৩১ জুলাই ২০২৬
স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরে আসলেন ১ ঘণ্টা পর
  • ৩১ জুলাই ২০২৬
উদ্বোধনের আগেই ধস, ৪ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ
  • ৩১ জুলাই ২০২৬