সাড়ে তিন ঘণ্টা পর ফেনী ছাড়ল মেঘনা এক্সপ্রেস

২০ জুন ২০২৬, ১২:৪০ PM
ফেনী রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেস

ফেনী রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেস © টিডিসি

ফেনী রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে আগুন লাগার কারণে সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আকস্মিক এ ঘটনায় ট্রেনটির অন্তত ৮০০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ অপেক্ষায় অনেকে টিকিট বাতিল করে বিকল্প পরিবহনে যাত্রা করেন।

শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে নিরাপত্তার কারণে স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। দীর্ঘ সময় ট্রেনে আটকে পড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন, আবার কেউ কেউ জরুরি গন্তব্যে পৌঁছাতে সড়কপথ বেছে নেন।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন  বলেন, বিকল ইঞ্জিনের পরিবর্তে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনা হয়। সেটি সংযুক্ত করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তবে একটি লাইনে ট্রেন আটকে থাকলেও অন্য দুটি লাইন সচল থাকায় রেলপথে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬