ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

২০ জুন ২০২৬, ১২:১৯ PM
মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে ব্রাজিল হাইতের সঙ্গে জিতলে মাথা ন্যাড়া করার ঘোষণা দিয়েছিলেন কাজী রাফি নামে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থক। 

শনিবার (২০ জুন) ব্রাজিল হাইতির বিপক্ষে তিন-শূন্য গোলের জয়ের পর কথা রাখলেন তিনি। 

শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে দেওয়া ঘোষণা অনুযায়ী মাথা ন্যাড়া করেছেন পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি।  

জানা গেছে, কাজী রাফি শুক্রবার ফেসবুক লাইভে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও আলোচনা শুরু হয়।

এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেন।

উপস্থিত ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। সেই কথা অনুযায়ী ঝাউবন এলাকায় এসে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। রাফি কথা দিয়ে কথা রেখেছে।

মাথা ন্যাড়া করার পর আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি বলেন, আমি ফেসবুক লাইভে কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।

শনিবার সকালে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। এরপর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যেই তার মাথা ন্যাড়া করা হয়।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬