রাস্তায় পড়েছিল গৃহবধূ, হাসপাতালে মৃত্যু —ফেসবুকে মিলল পরিচয়

২০ জুন ২০২৬, ১০:১২ AM
রাস্তায় পড়েছিল গৃহবধূ, হাসপাতালে মৃত্যু

রাস্তায় পড়েছিল গৃহবধূ, হাসপাতালে মৃত্যু © টিডিসি ফটো

ভোলা সদর উপজেলার ওয়েস্টার্নপাড়া আদর্শ একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা কারিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তার স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকার একটি স্থান থেকে অচেতন অবস্থায় কারিমা আক্তারকে উদ্ধার করেন স্থানীয়রা। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন দিন আগে কারিমা তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় গিয়েছিলেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবার নিশ্চিত কোনো তথ্য জানত না। এ অবস্থায় মুসলিমপাড়া এলাকায় অচেতন এক নারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্বজনরা ছবিটি দেখে তাকে শনাক্ত করেন। পরে হাসপাতালে গিয়ে কারিমাকে দেখতে পান তারা। তবে কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকালে কারিমার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তবে কী কারণে তিনি ওই অবস্থায় সেখানে পড়ে ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বজনদের দাবি, একজন সুস্থ-সবল নারী হঠাৎ করে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা এবং পরবর্তীতে মৃত্যুবরণ করার ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা জানতে চান, কারিমা কীভাবে সেখানে পৌঁছালেন এবং তার সঙ্গে আসলে কী ঘটেছিল। এছাড়া তার স্বামী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলেও জানা গেছে।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে কারিমার চলাফেরা ও অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয়রাও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9