ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

২০ জুন ২০২৬, ০৭:২৩ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৭:৩০ AM
 মোঃ মাহিম শেখ(১৪)

 মোঃ মাহিম শেখ(১৪) © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ মাহিম শেখ(১৪) নামে  এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন)  বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিম ঐ গ্রামের মোঃ নয়ন শেখের ছেলে ও  পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

পাগলা থানা পুলিশ,স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিশ্বকাপ খেলা শুরুতে বাড়ির উঠানে আম গাছে একটি কাঁচা বাঁশে ব্রাজিলের পতাকা টাঙায় ফাহিম । বাঁশটি হেলে পড়ায় শুক্রবার (১৯ জুন) বিকেলে আম গাছে উঠে । এ সময় পাশে থাকা ৩৩ কেভি বিদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্রাজিল সমর্থক ।

পরে তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন দেশের পতাকা টানানোর উৎসব চলছিল। সেই উৎসবই মাহিমের জীবনে কাল হয়ে দাঁড়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি

ট্যাগ: ব্রাজিল
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬