বোনের বিয়ের দিন সড়কে প্রাণ গেল একমাত্র ছোট ভাইয়ের

১৯ জুন ২০২৬, ০৯:১১ PM
সড়ক দুর্ঘটনায় মারা যায় সামির

সড়ক দুর্ঘটনায় মারা যায় সামির © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় সামির (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সামির প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে এবং স্থানীয় পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৯ জুন) দুুপুরে সামিরের বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনার বোনের বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় কান্না আর আহাজারিতে। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে সামিরের বাবা-মা।

স্থানীয় বাসিন্দারা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬