স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা

১৯ জুন ২০২৬, ০৮:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামে স্ত্রীর পরকীয়া সম্পর্ক জানাজানি হওয়ায় ক্ষোভ ও অপমানে জাহিদ হোসেন (৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন ওই গ্রামের মসিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদের স্ত্রী শ্যামলীর সঙ্গে একই গ্রামের পাপ্পু নামের এক যুবকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা চলছিল। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এলে গ্রামজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন জাহিদ হোসেন।

গ্রামবাসীদের দাবি, লোকলজ্জা, পারিবারিক অশান্তি ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে স্ত্রীর পরকীয়া ও সামাজিক অপমানকে আত্মহত্যার কারণ হিসেবে অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আত্মহত্যার পেছনে কোনো প্ররোচনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬