মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা

১৯ জুন ২০২৬, ০৬:৪৫ PM
গাজীপুরে মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

গাজীপুরে মোটরসাইকেল-ড্রাম ট্রাক সংঘর্ষে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে © সংগৃহীত

গাজীপুর মহানগরের পুবাইল থানার চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ২ বছর ৬ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক মো. জুয়েল রানা (৩৬) বগুড়া জেলার শেরপুর উপজেলার বাংড়া এলাকার বাসিন্দা। তিনি পিতা মো. নাজিম উদ্দীন ও মাতা মোছা. বেলিচা খাতুনের ছেলে।

দুর্ঘটনার সময় জুয়েল রানা তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা এবং ২ বছর ৬ মাস বয়সি ছেলে সাফোয়ান হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার নিজ বাড়ি থেকে কর্মস্থল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে পুবাইলের চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই শিশু সাফোয়ান হোসেনের মৃত্যু হয়। আহত জুয়েল রানা ও তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ: গাজীপুর
অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে বিসিপিএসে তালা
  • ২১ জুন ২০২৬
গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু
  • ২১ জুন ২০২৬
আদ্‌-দ্বীন হাসপাতালের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত সুবিবেচনাপ…
  • ২১ জুন ২০২৬
ঋণের বোঝা বইতে না পেরে মা-বাবার কবরের পাশে গলায় ফাঁস প্রধান…
  • ২১ জুন ২০২৬
শিক্ষকদের বদলি: প্রতিষ্ঠানপ্রধানদের তথ্য এন্ট্রির সময় বাড়িয়…
  • ২১ জুন ২০২৬
‘এনএসইউ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক অংশীদার…
  • ২১ জুন ২০২৬