আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

১৯ জুন ২০২৬, ০৫:০২ PM , আপডেট: ১৯ জুন ২০২৬, ০৫:০৭ PM
আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন © টিডিসি ফটো

‘ঝিনাইদহের সার্বিক উন্নয়নে সব করব, তবে মেডিকেল কলেজ নয়’, আইনমন্ত্রী আসাদুজ্জামানের এমন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ঝিনাইদহের স্থানীয়রা। জেলা শহরের পরিবর্তে শৈলকুপা উপজেলায় মেডিকেল কলেজ স্থাপনের আশঙ্কা থেকে শুক্রবার (১৯ জুন) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

‘আমরা ঝিনাইদহবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়াল, ডা. কামাল হোসেন, ডা. মনিরুল ইসলাম, ঝিনাইদহ সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বিশিষ্ট ব্যবসায়ী সবুর মিয়া এবং সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও জনমত গড়ে উঠেছে। সম্প্রতি মেডিকেল কলেজের জন্য জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থান নির্বাচনের আলোচনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, জেলার কেন্দ্রস্থল ও সব উপজেলার মানুষের সহজ যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে মেডিকেল কলেজ ঝিনাইদহ সদরেই স্থাপন করা উচিত। এতে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা জেলার সকল মানুষ সমানভাবে ভোগ করতে পারবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, দাবি উপেক্ষা করা হলে জেলাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
পৃথিবীতে সব কিছুতে অভিযোগ আছে, আর যদি ছেড়ে দেন পৃথিবী সুন্দর
  • ১৯ আগস্ট ২০২৬
কলকাতার আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশ…
  • ১৯ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আবেদন ১০ সেপ্টে…
  • ১৯ আগস্ট ২০২৬
‘কাজ না করে ফিরে কেন এসেছো’ বলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
রাসুলুল্লাহ (স.) কেন সোমবারে রোজা রাখতেন?
  • ১৯ আগস্ট ২০২৬