যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৯ জুন ২০২৬, ০৪:০১ PM
জমজ কন্যাসন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন রিনা খাতুন

জমজ কন্যাসন্তানদের নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন রিনা খাতুন © টিডিসি ফটো

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমজ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় রিনা খাতুন (২২) নামের এক গৃহবধূকে তার স্বামী তালাক দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, দেড় বছর আগে মহেশপুর উপজেলার পুরাতন কোলা গ্রামের রাকিবুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে রীনা খাতুনের বিয়ে হয়। 

বিয়ের কিছুদিন পর রীনা গর্ভবতী হলে একটি আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় তার গর্ভে যমজ কন্যাসন্তান রয়েছে বলে জানা যায়। এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের আচরণ বদলে যায় বলে অভিযোগ করেন রীনা।

গত ১১ ফেব্রুয়ারি রীনা যমজ কন্যাসন্তান মেহেরীন ও নওরীনের জন্ম দেন। এর পর থেকে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বাড়তে থাকে। একপর্যায়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং গত ২৫ এপ্রিল আইনগতভাবে তালাকনামা পাঠানো হয়।

শুক্রবার মহেশপুর থানায় অভিযোগ দিতে এসে রীনা বলেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা মানুষের হাতে নয়। শুধু কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে আমাকে ও আমার শিশু সন্তানদের পরিত্যাগ করা হয়েছে।

রীনার মা হালিমা খাতুন জানান, দুই শিশু নাতনিকে নিয়ে তারা চরম অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬