রাজধানীর ৩ টার্মিনাল অপসারণ: নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন সিদ্ধান্তটি ফাইলবন্দী না হয়

১৫ জুন ২০২৬, ০৭:৫০ PM
 আসিফ আকবর

আসিফ আকবর © সংগৃহীত

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই ৩ টার্মিনাল অপসারণটি নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন সিদ্ধান্তটি ফাইলবন্দী না হয় মন্তব্য করে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, ‘সোজা রাস্তা জটিল হয়ে যায় টার্মিনালের এই বাস ডিপোগুলোর জন‍্য। সেই কিশোর বয়স থেকেই প্রত‍্যক্ষ ভুক্তভোগী হিসেবে এই অসহ‍্য যন্ত্রণা থেকে মুক্তি চাই। অতীতের মত নষ্ট সিস্টেমের কঙ্কালে যেন এই জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ফাইলবন্দী না হয়ে যায়—এটাই আমাদের দাবি।’

তিনি বলেন, ‘মহাসড়কে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধে দ্রুত কার্যকর ব‍্যবস্থা গ্রহণ প্রয়োজন। অনিয়ন্ত্রিত টেসলা (ব‍্যাটারিচালিত অটোরিক্সা) গলি থেকে হাইওয়েতে অপ্রতিরোধ‍্য হয়ে উঠেছে। অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত এবং নিহত হচ্ছে মানুষ। এদের না আছে লাইসেন্স, না আছে সড়কের নিয়ম মানার কোনো আগ্রহ। ভুক্তভোগী কেউ প্রতিবাদ করলে আবার জোটবদ্ধ হয়ে গণ্ডগোল শুরু করে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে চাওয়া সড়ক—মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনুন প্লিজ।
 
একই সাথে সাধারণ মানুষকেও ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা নিজেরাই আইন মানতে চাই না। অনিয়মকারীদের অর্থদণ্ডের আওতায় নিলেই রোড ট্রাফিক সিস্টেমে শৃঙ্খলা ফিরে আসবে, যার কিছু নমুনা ঢাকার রাস্তায় দৃশ‍্যমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন‍্যবাদ জনবান্ধব সিদ্ধান্তের জন‍্য। ভালবাসা অবিরাম।’

জানা গেছে, আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এই সংকট দূর করতে নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬