অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

১৪ জুন ২০২৬, ১০:২৮ PM
নিহত অর্পণা ধর

নিহত অর্পণা ধর © টিডিসি ফটো

খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গেইট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শ্রী অর্পণা ধর (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অর্পণা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় শালবন গেইট এলাকায় একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় অর্পণা ধরের ওড়নাটি অসাবধানতাবশত চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তার গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

অর্পণা ধরের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন অত্যন্ত দায়িত্বশীল, মানবিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে স্মরণ করছেন।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬