রামিসসহ সারা দেশে ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

২৩ মে ২০২৬, ০২:৫২ PM
খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় © সংগৃহীত

দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং হত্যার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভের মধ্যেই খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ধর্ষণবিরোধী সাধারণ শিক্ষার্থী ঐক্যজোট’। শিক্ষার্থীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। `শিশু ও নারী নিরাপত্তা হুমকির মুখে, এক হও' স্লোগানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকার রামিসা ও পাহাড়ের চিংমা খিয়াংসহ সারা দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিচার দীর্ঘসূত্রতায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে বিশেষ আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী কবিতা চাকমা, কিরণ চাকমা, অর্কি চাকমাসহ অনেকে।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬