আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ

১২ জুন ২০২৬, ০৪:৫০ PM
আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ

আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্রদর্শন বন্ধ © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ খেলা বড়পর্দায় দেখার উদ্দ্যেশ্যে  পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকায় স্থাপন করা হয়েছিলো দুটি প্রজেক্টর। এদিকে, ওই প্রজেক্টের অপসারণের নির্দেশ দিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গভীর রাতে জনসমাগম এবং জনদুর্ভোগের আশঙ্কার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে (১১ জুন) পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে সংশ্লিষ্টদের প্রজেক্টর সরিয়ে নিতে বলা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার বলেন, চার বছর পরপর বিশ্বকাপ আসে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে একসঙ্গে খেলা দেখার আনন্দ অন্যরকম। প্রশাসন চাইলে নিরাপত্তার ব্যবস্থা করতে পারতো। কিন্তু পুরো আয়োজন বন্ধ করে দেওয়ায় আমরা কষ্ট পেয়েছি।

জেলা প্রশাসনের দাবি, একটি প্রজেক্টর সরাসরি মূল সড়কের ওপর স্থাপন করা হয়েছিল। এতে দর্শনার্থীদের চলাচলে বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। রাতে অতিরিক্ত জনসমাগমের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও দেখা দিয়েছে।

এদিকে এক সংবাদ সম্মেলনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান প্রশাসনের এই সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন| তিনি জানান, মূলত তরুণদের জন্য একটি সুস্থ ও সুন্দর বিনোদনের পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল   প্রশাসন ঠিক কোন প্রেক্ষাপটে এমন নির্দেশ দিয়েছে তা তার কাছে বোধগম্য নয় তিনি  অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করে দর্শকদের জন্য খেলা দেখার আয়োজনটি পুনরায় চালুর সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন

স্থানীয়রা জানান, জনসাধারণের চলাচলের পথের ওপর এ ধরনের আয়োজন না করে শহীদ মিনার মাঠ বা অন্য কোনো উন্মুক্ত স্থানে প্রজেক্টর স্থাপন করা হলে মানুষের ভোগান্তি এড়ানো যেত এবং দর্শনার্থীরাও নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারতেন।

এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের সিদ্ধান্তের পর ঝাউতলা এলাকায় বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই প্রশমিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬