বাবার খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

০৭ জুন ২০২৬, ০৪:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
‎
‎স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশে অবস্থিত বাবার পোলট্রি খামার এলাকায় অবস্থানকালে তাইবা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সে গুরুতর আহত হয়।
‎
‎পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে আহাজারির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬