‘বাহুবলে ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে’

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ PM
বিএনপি নেতা ফেরদৌস চৌধুরী তুষার ও ওসি সাইফুল ইসলাম

বিএনপি নেতা ফেরদৌস চৌধুরী তুষার ও ওসি সাইফুল ইসলাম © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বাহুবল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‎এতে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা মাসুক মিয়া, যিনি ২০১৯ সালের কমিটিতে ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন, সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর উপজেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, মাসুক মিয়া তাদের দলের কর্মী এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য থানায় প্রভাব খাটানোর চেষ্টা করেন।
‎
‎তখন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মখলিছুর রহমান ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করে মাসুক মিয়াকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু ওসি এতে রাজি না হওয়ায় উপজেলা বিএনপির একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
‎
‎পরে উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ তুষার ওসির সঙ্গে ফোনে কথা বলার সময় উত্তেজিত হয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কথোপকথনের সেই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
‎
‎ওসি সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপি সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি নম্বর থেকে ফোনে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে।’
‎
‎এ বিষয়ে বিএনপির নেতা ফেরদৌস আহমেদ তুষার চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‎
‎তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, যা প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়।
‎
‎ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬