বানিয়াচঙ্গে বিষপানে এক বোনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক

০৪ এপ্রিল ২০২৬, ০১:০১ PM
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিষপানের ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার খাগাওড়া ইউনিয়নের গুনই গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত সনিয়া আক্তার (২০) ও অসুস্থ জনিয়া আক্তার (১৬) ওই গ্রামের বাসিন্দা চান মিয়ার মেয়ে। তারা সম্পর্কে সহোদর বোন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দুই বোন বাড়িতে থাকা কীটনাশক পান করেন। পরে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে পরিবারের সদস্যদের সহায়তায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
‎
‎হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় জনিয়া আক্তারকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎
‎এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বিষপানের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬