চাঁদা না দেওয়ায় বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের কর্মচারীর ওপর হামলার অভিযোগ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ PM
আহত মোহাম্মদ রেজাউল করিম

আহত মোহাম্মদ রেজাউল করিম © টিডিসি

‎‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের এক কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত ব্যক্তি শেখ মোহাম্মদ রেজাউল করিম (৫৮), তিনি পাওয়ার প্ল্যান্টের ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে কর্মরত।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্ল্যান্টে কাজ করা ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাদের সঙ্গে কর্মচারীদের বিরোধের সৃষ্টি হয়।
‎
‎অভিযোগ অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি সকালে এক ঠিকাদারি কাজে নিয়োজিত অবস্থায় স্থানীয় সাজিদ মিয়া ও তার এক সহযোগী রেজাউল করিমকে প্রাণনাশের হুমকি দেন। পরদিন (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাওয়ার প্ল্যান্টের প্রধান ফটকের সামনে সাজিদ মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেজাউল করিমের ওপর হামলা চালায়। হামলায় তিনি মাথা, কাঁধ ও বুকে আঘাত পেয়ে গুরুতর জখম হন।
‎
‎সহকর্মীরা আহত রেজাউল করিমকে তাৎক্ষণিকভাবে প্ল্যান্টের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে কর্মস্থলে যোগ দিয়েছেন।
‎
‎ঘটনার পর বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের সহকারী পরিচালক (নিরাপত্তা) মিশর গাইন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬