আত্মরক্ষার্থে ধর্ষকের গোপনাঙ্গে আঘাত, পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি ইলেকট্রিশিয়ান

৩০ মে ২০২৬, ০৭:৫৯ PM
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম সর্দার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মরক্ষার সময় ওই গৃহবধূর আঘাতে অভিযুক্ত ব্যক্তি আহত হন। পরে তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমাম সর্দার (৩৫) একই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি মজিদ সর্দারের ছেলে।

ভুক্তভোগী নারী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম সর্দার দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে তিনি গৃহবধূর বসতঘরের রান্নাঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় আত্মরক্ষার জন্য গৃহবধূ একটি ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন। আঘাত পেয়ে ইমাম সর্দার চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9