বেপরোয়া গতির মোটরসাইকেলের গাছে ধাক্কা, প্রাণ গেল দুই তরুণের

৩০ মে ২০২৬, ১১:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের গাছে ধাক্কায় দুই  তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার(২৯ মে) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি আবুল হাসেম মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করছি বেপরোয়া  গতির  কারণে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। আজ সকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুই তরুণের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9