হজ শেষে ফিরতি ফ্লাইটে রাতেই দেশে আসছেন হাজীরা

৩০ মে ২০২৬, ০৭:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইসলামের অন্যতম স্তম্ব পবিত্র হজ পালন শেষে দেশের পথে রওনা দিয়েছেন হাজীরা। শুক্রবার (২৯ মে) রাতেই শুরু হয়েছে হাজীদের ফিরতি ফ্লাইট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে হাজীদের এই বাড়ি ফেরার যাত্রা শুরু হচ্ছে। প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজী দেশে ফিরবেন। আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২১ মে বাংলাদেশ থেকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদি আরব পৌঁছায়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু, পরিবহন ও বাসা ভাড়া এবং ভিসার যাবতীয় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়। একই সাথে এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী নির্বিঘ্নে সৌদি আরব পৌঁছাতে পেরেছিলেন।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9