দাম না পাওয়ায় নদীর পাড়ে ফেলে রাখা হচ্ছে কোরবানির পশুর চামড়া

২৯ মে ২০২৬, ০৩:১০ PM , আপডেট: ২৯ মে ২০২৬, ০৩:১২ PM
নদীর পাড়ে ফেলে রাখা হচ্ছে কোরবানির পশুর চামড়া

নদীর পাড়ে ফেলে রাখা হচ্ছে কোরবানির পশুর চামড়া © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে কোরবানিকৃত পশুর চামড়ার বাজারে ধস নেমেছে। ক্রেতা না থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় সংগ্রহ করা চামড়া বিক্রি করতে না পেরে নদীর পাড়ে ফেলে রাখছেন অনেকে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, মৌসুমি ব্যবসায়ী এবং মাদরাসা-এতিমখানা কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে আনা বেশ কিছু চামড়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট এলাকায় খোলপেটুয়া নদীর পাড়ে স্তূপাকারে পড়ে থাকতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো ক্রেতা না পাওয়ায় এসব চামড়া সেখানে ফেলে রাখা হয়েছে। ঈদের দিন সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন স্থানীয় ব্যবসায়ী ও মাদরাসা-এতিমখানার প্রতিনিধিরা। তবে দিনভর ঘুরেও আশানুরূপ দাম বা ক্রেতা না মেলায় অধিকাংশ চামড়া অবিক্রিত থেকে যায়। পরে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় কেউ মাটিতে পুঁতে ফেলছেন, আবার কেউ নদীর পাড়ে ফেলে রাখছেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার আরও খারাপ। আড়তদাররা কম দামে চামড়া কিনতে চাইলেও পরিবহন খরচ ও লবণের দাম বেড়ে যাওয়ায় তারা লোকসানের ভয়ে চামড়া সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন না।

বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম ও বাগে জান্নাত হাফিজিয়া মাদরাসার খতিব হাফেজ রেজাউল করিম বলেন, সারাদিন ও সারারাত অপেক্ষা করেও কেউ চামড়া নিতে আসেনি। পরে দুর্গন্ধ ছড়ানোর ভয়ে মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে।

স্থানীয় মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষ জানান, প্রতিবছর কোরবানির চামড়া বিক্রির অর্থ দিয়ে শিক্ষার্থীদের খরচের একটি অংশ পরিচালনা করা হয়। কিন্তু এবার চামড়ার দাম না থাকায় তারা আর্থিক সংকটে পড়েছেন।

এদিকে সরকার কাঁচা চামড়ার দাম নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন নেই বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, সংরক্ষণ ব্যবস্থা ও পর্যাপ্ত আড়তের অভাবে চামড়ার বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুদ্দুজ্জামান কনক বলেন, কোরবানির আগে এতিমখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল। তারা চামড়া সংরক্ষণ করে পরে বিক্রি করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এভাবে নষ্ট করার কথা ছিল না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9