ঈদের সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

২৯ মে ২০২৬, ১২:৩৭ PM
ঈদের সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী কামরান আহমেদ নিহত

ঈদের সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী কামরান আহমেদ নিহত © সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরান আহমেদ ওরফে কানন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যায় সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরান আহমেদ উপজেলার জিতেশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের শিক্ষার্থী ছিলেন। এবার তাঁর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে ফুফাতো ভাই মো. আশিককে সঙ্গে নিয়ে বাবার মোটরসাইকেলে ঘুরতে বের হন কামরান। একপর্যায়ে কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কামরান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় কামরানের সঙ্গে থাকা তার ফুফাতো ভাই মো. আশিক আহত হন। তিনি বর্তমানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অপর মোটরসাইকেলের আরোহী শফিকুল ইসলামও আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা কামাল বলেন, হাসপাতালে আনার আগেই কামরানের মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, কামরান এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। এইচএসসিতেও তার ভালো ফলের আশা ছিল সবার। এমন মৃত্যুতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬