শিশু ও নারীদের ধর্ষণ-হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

২৫ মে ২০২৬, ০২:৪১ PM
বাগেরহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

বাগেরহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন © সংগৃহীত

শিশু ও নারীদের ধর্ষণ, যৌন নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৫ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাগেরহাট সিএসও হাব।

বাগেরহাট সিএসও হাবের আয়োজনে উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, নারী অধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। সিএসও হাব, বাগেরহাটের  কোষাদক্ষ্য এ এম সালাম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য দেন বাগেরহাট সিএসও হাবের সভাপতি মাহাবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মো কামরুজ্জামান, কার্যকরী সদস্য মোল্লা নজরুল ইসলাম, গোপিনাথ সাহা, মোল্লা মনিরুজ্জামান,  অসিম কুমার বসু, গ্রিন ইউথ ফোরাম বাগেরহাট এর সদস্য কাকলী জামান, নাইমা সেলিম, নূরানী আক্তার মিতু।

তারা আরও বলেন, ‘আছিয়া থেকে রামিসা—একটির পর একটি শিশুহত্যা জাতিকে নাড়িয়ে দিলেও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।’ আছিয়া থেকে রামিসা পরে আর যেন কোন নারী ও শিশু ধর্ষিতা না হয় তার জন্য কঠোর ব্যাবস্থা নিতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় ‘মেয়েরা নিরাপত্তা চায়, দয়া নয়’, ‘ধর্ষকের বিচার চাই’, ‘শিশু হত্যার অবসান চাই’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। কিন্তু অধিকাংশ ঘটনার বিচার দ্রুত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬