জঙ্গল সলিমপুর 

বুলডোজার দিয়ে র‌্যাবের ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা, কেটে দিয়ে গাড়ি চলার সড়কও

২৫ মে ২০২৬, ১১:৫১ AM
জঙ্গল সলিমপুর

জঙ্গল সলিমপুর © সংগৃহীত

এ যেন হলিউডের সিনেমা! যেখানে ভিলেনকে ধরতে গিয়ে বেকায়দার পড়তে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীকে। তবে এমন ঘটনা ঘটেছে ‘দেশের ভেতর আরেক দেশ’ খ্যাত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। গতকাল রবিবার গভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র‍্যাবের ক্যাম্পে। পাশাপাশি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। পরে দিনের বেলা যেনো রাষ্ট্রীয় বাহিনী কোনো অভিযান চালাতে না পারে সে লক্ষ্যে খুঁড়ে ফেলা হয়েছে সড়কের বেশ কিছু অংশও।

সম্প্রতি র‌্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর চট্টগ্রামের ওই অঞ্চলটিতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো হয়। সেসময় সেখানে র‌্যাবের একটি অস্থায়ীি চৌকি স্থাপন করা হয়। আর গতকাল সেখানে গভীর রাতে গুলি চালায় দুর্বৃত্তরা। র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা র‍্যাবের ক্যাম্পে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি ফোর্স যেতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে। ঘটনাস্থল থেকে একপর্যায়ে কিছু সন্ত্রাসী পালিয়ে গেছে, কয়েকজনকে আটক করা হয়েছে। 

এলাকাটিতে সহিংসতা কমাতে এবং পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিতে সরকার জঙ্গল সলিমপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ মে পুলিশের আইজি পরিদর্শনে আসার কথা রয়েছে। তবে সেই সফরের আগেই এসময় এসে দুর্বৃত্তদের রাষ্ট্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।  

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬