বাসা থেকে বের হয়ে ৩২ ঘণ্টায়ও ফেরেনি ৪ স্কুলছাত্রী

১১ মে ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০৭:২০ PM
সংগৃহীত

সংগৃহীত © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার ৩২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের সন্ধান মেলেনি। গতকাল রবিবার সকালে পৃথকভাবে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়।

গতকাল রাতেই বিদ্যালয়পড়ুয়া চার কিশোরী নিখোঁজের ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, নিখোঁজ সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর সানজিদা আক্তার রায়সা (১৩) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তবে নিখোঁজ আয়শা আক্তার (১৫) অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। নিত্যদিনের মতো গতকালও সকালে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়েছিল।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তাদের বিদ্যালয়ের নিখোঁজ তিনজন শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বের হয়েছিল। ইতোমধ্যে তাদের সহপাঠীদের সঙ্গে আলাপ করে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে, তবে কোনো তথ্যই পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা বলেন, প্রথমে বিদ্যালয়ে এবং পরে আত্মীয়-স্বজনদের ঠিকানায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে তারা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং-৫৫৮ দায়ের করেছেন।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে মুঠোফোন নেই, যে কারণে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান জানা সম্ভব হচ্ছে না। তবে যাতায়াতের মাধ্যম বাস ও লঞ্চগুলোতে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে তারা আর বাড়ি ফেরেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। 

ট্যাগ: বাউফল
এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9