বিকেলে মোটরসাইকেল কিনে সন্ধ্যায় দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

১১ মে ২০২৬, ০২:০৭ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০২:০৯ PM
নিহত স্কুলছাত্র

নিহত স্কুলছাত্র © টিডিসি ফটো

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক পরশ (১৫)। তিনি এসএসসি পরীক্ষার্থী এবং কেন্দুয়ার সাগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পরশ ও শুভ নেত্রকোনার কেন্দুয়া থেকে ভালুকা উপজেলার হাবিব বাইক কেয়ার নামের একটি দোকানে মোটরসাইকেল কিনতে যান। সেখানে প্রায় দেড় লাখ টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন পরশ।

সন্ধ্যায় মোটরসাইকেলটি নিয়ে দুজন ভালুকা থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে পড়ে থাকা বোরো ধানের খড়ের আঁটির মধ্যে মোটরসাইকেলটি পিছলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক পরশ ও পেছনে থাকা শুভ ছিটকে সড়কে পড়ে যান।

পরে স্থানীয় এক পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালক আহত দুজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়ার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম।

নতুন দুটি থানা, পৌরসভা ও দুই অধিদপ্তর করার প্রস্তাব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিআরটিসি বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950