হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

মৃত নারীর মরদেহ

মৃত নারীর মরদেহ © টিডিসি ফটো

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিম্পা খাতুন ওরফে শিল্পী (২৪) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। রবিবার (১০ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিম্পা খাতুন অসুস্থ এমন দাবি করে তার স্বামী মহিজুল ইসলামসহ পাঁচজন মিলে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা কৌশলে হাসপাতাল থেকে সরে পড়েন।

নিহত শিম্পা খাতুনের শ্বশুরবাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের লাউয়াই গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মহিজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। স্থানীয়দের দাবি, শনিবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে টাকা নিয়ে বিরোধ হয়। এর জের ধরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বাবা নায়েব আলী অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর টাকার জন্য নির্যাতন চালাতো জামাই। সে জুয়া খেলতো এবং প্রায়ই টাকা চাইতো। টাকা না দিলে মেয়েকে মারধর করতো। আমার মেয়ের মাথায় আঘাত করেছে, মুখ দিয়ে রক্ত বের হতে দেখেছি।”

তিনি আরও বলেন, “জামাইয়ের জন্য আমি ভ্যানগাড়ি কিনে দিয়েছি, বসতভিটা কিনে বাড়িও করে দিয়েছি। তারপরও আমার মেয়েকে শান্তিতে থাকতে দেয়নি।”

এ ঘটনায় নকলা থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬