রেলক্রসিং ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক,চালক নিহত

১০ মে ২০২৬, ১০:২২ PM , আপডেট: ১০ মে ২০২৬, ১০:২৭ PM
ট্রেনের ধাক্কায় উল্টে পড়ে আছে ট্রাক, ইনসেটে নিহত চালক

ট্রেনের ধাক্কায় উল্টে পড়ে আছে ট্রাক, ইনসেটে নিহত চালক © সংগৃহীত

যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহযোগী (হেলপার) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১০ মে) দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত হেলপার রায়হান জানান, ‘দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬) নিয়ে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক মনোয়ার ছিটকে রেললাইনের ওপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার ফলে ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় মোটর শ্রমিকনেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, ‘আকিজ রিসোর্সেসের ডিপো থেকে কয়লা লোড করতে হলে এই রেললাইন পার হতে হয়। কিন্তু ক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজ আমরা আমাদের একজন শ্রমিক ভাইকে হারালাম। এখানে দ্রুত গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রবিবার দুপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9