রেলক্রসিংয়ে ট্রাক বিকল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

০৫ মে ২০২৬, ০৪:২৪ PM
কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালী রেলক্রসিং বিকল হওয়া ট্রাক

কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালী রেলক্রসিং বিকল হওয়া ট্রাক © টিডিসি

গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেলক্রসিংয়ে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকা-যমুনা সেতু রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালী রেলক্রসিং অতিক্রমের সময় একটি বালুবাহী ট্রাক হঠাৎ বিকল হয়ে রেললাইনের ওপর আটকে যায়। এতে তাৎক্ষণিকভাবে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। ফলে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল পৌনে ১০টার দিকে উদ্ধারকাজ শেষে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয় যানবাহন চালকরা। রেলক্রসিং এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ক্রসিংয়ের দুই পাশে সড়কের অবস্থা খারাপ এবং খানাখন্দ থাকায় মাঝেমধ্যে ভারী যানবাহন আটকে যাওয়ার ঘটনা ঘটে। এর ফলে রেল চলাচলেও বিঘ্ন ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, একটি বালুবাহী ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ায় নীলসাগর এক্সপ্রেসসহ একাধিক ট্রেন আটকে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনার পর স্থানীয়ভাবে রেলক্রসিং এলাকায় নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা জোরদারের দাবি উঠেছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9