বাবা নেই, মা বিদেশে—৯৯৯-এ ফোন পেয়ে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করল পুলিশ

১০ মে ২০২৬, ০৭:৪৩ PM
৯৯৯-এর লোগো ও মরদেহের প্রতীকী ছবি

৯৯৯-এর লোগো ও মরদেহের প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দেয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন। 

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান যে বাসার ভেতর থেকে দরজা খোলা হচ্ছে না। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। 

তিনি জানান, মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬