দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৭

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস © টিডিসি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে পরিচয় জানা গেছে রেহানা বেগমের (৬০)। তিনি পটিয়া উপজেলার পাচুরিয়া গ্রামের বাসিন্দা ও বদিউল আলমের স্ত্রী। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত এক নারীর মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতার কারণে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস দুটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে।

কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬
রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক
  • ২৭ নভেম্বর ২০২৬
আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া ক…
  • ২৭ নভেম্বর ২০২৬