যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার

রবিউল হোসেন

রবিউল হোসেন © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রী ভেবে পুলিশ সদস্যদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতি চেষ্টার অভিযোগে রবিউল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তুলাতুলী এলাকা থেকে রবিউলকে আটক করা হয়। রবিউল হোসেন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মহাসড়কে মাইক্রোবাস নিয়ে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশের মাইক্রোবাসে লোহার পাইপ নিক্ষেপ করে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। পুলিশ মাইক্রোবাস থামিয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় রবিউল হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মাইক্রোবাসের ভেতরে যাত্রী রয়েছে ভেবে ডাকাতেরা পুলিশের গাড়িতে লোহার পাইপ নিক্ষেপ করেছিল। তবে মাইক্রোবাস থেকে পুলিশ বের হওয়ার পর তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এ সময় রবিউল নামের একজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ডাকাত রবিউল হোসেনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা ডাকাতির। এই তিন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, এটিতেও একইভাবে রড নিক্ষেপ করা হয়েছিল। যাত্রীরা কী হয়েছে জানতে গাড়ি থেকে নামতেই ডাকাতের কবলে পড়েন। পরে তারা দৌড়ে মহাসড়কের পাশে থাকা একটি মসজিদে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9