লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় গ্রেফতার নাজমুল ইসলাম মোহন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় গ্রেফতার নাজমুল ইসলাম মোহন © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  
‎
‎‎গ্রেফতার মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টার বাড়ির নজরুল ইসলামের ছেলে। তার কোনো পদ না থাকলেও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। ‎এর আগে শুক্রবার (৮ মে) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল- ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই’। ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা গেছে। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।  
‎
‎সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ১৫-২০ জন নেতাকর্মী এই মিছিলের অংশ নিয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মোহনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। 
‎
‎রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মিছিল নয়, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিষয়টি জানানো হবে।

ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দিয়ে টে…
  • ০৬ নভেম্বর ২০২৬
৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
অর্ধবার্ষিকে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি মূল্যের বিএমডব্ল…
  • ০৬ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950