গলায় ফাঁস দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’র আগে স্বামীর ফোনে আবেগঘন বার্তা

০৯ মে ২০২৬, ০৮:৪৪ AM
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা © টিডিসি ফটো

ঝিনাইদহ শহরের আদর্শ পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে লিপি খাতুন (২৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত লিপি খাতুন তৌফিক আহমেদের স্ত্রী ,তাদের সংসারে ৫ বছর ও ২২ মাস বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন পরিবারের সদস্যদের অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আত্মহননের ঠিক আগ মুহূর্তে লিপি খাতুন তার স্বামীর মোবাইল ফোনে একটি আবেগঘন খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছিলেন। বার্তায় সন্তানদের দেখাশোনা করার অনুরোধসহ দাম্পত্য জীবনের নানা অভিমান ও কষ্টের কথা উল্লেখ ছিল বলে ধারণা করা হচ্ছে। 

তবে এ বিষয়ে স্বামী তৌফিক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকাবাসী জানান, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। সেই অভিমান থেকেই লিপি খাতুন এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করছেন তারা। বিশেষ করে ২২ মাস বয়সী দুগ্ধপোষ্য শিশু ও ৫ বছরের সন্তানকে রেখে মায়ের চলে যাওয়ায় প্রতিবেশীদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর আগে পাঠানো খুদে বার্তার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ৬০ ছুঁইছুঁই, সকালে নাস্তায় চিয়া সিড-বাদাম, ফিট থাকতে আর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি শিক্ষকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকির অভিয…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের নতুন উপাচার্য কুয়েট অধ্যাপক ড. শেখ শরীফুল আলম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির চিন্তা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬