মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

০৫ মে ২০২৬, ০১:০০ PM
মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা

মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের সামনে রোগীর স্বজনদের অপেক্ষা © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫-এ। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আর ১৯ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৯ শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই—বরং দিন যত যাচ্ছে, উদ্বেগ ততই বাড়ছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৯ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৯ শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই—বরং দিন যত যাচ্ছে, উদ্বেগ ততই বাড়ছে।

মৃত শিশুটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা। মাত্র সাত মাস বয়সী ওই শিশুকে গত ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর মিলেই শিশুটির প্রাণ কেড়ে নেয়।

মঙ্গলবার (৫ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ মার্চ থেকে ৫ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে আরো ২১ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৪ শিশু।

তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে তিনটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

কক্সবাজারে গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950