ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির তারিখ জানা গেল

০৪ মে ২০২৬, ০৩:৪৪ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৩:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়। চলতি মাসের ১৩ তারিখ শুরু হবে টিকিট বিক্রি চলবে ১৭ মে পর্যন্ত। প্রথম দিন কেনা যাবে ২৩ মের টিকিট। আর ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু ২১ মে। সেদিন ৩১ মের ফিরতি টিকিট পাওয়া যাবে।  

সোমবার (৪ মে)  রেলপথ মন্ত্রণালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

চাদঁ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২৮ বা ২৯ পবিত্র ঈদ উলি আযহা অনুষ্ঠিত হতে পারে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, টিকিট বিক্রির দ্বিতীয় দিনে পাওয়া যাবে ২৪ মের টিকিট। ১৫ তারিখ মিলবে ২৫ মের টিকিট। ১৬ তারিখ ২৬ মের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আর ১৭ তারিখ পাবেন ২৭ মের টিকিট। 

ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। সেদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। আর ২২ মে পাওয়া যাবে ১ জুনের,২৩ মে পাওয়া যাবে ২ জুনের, ২৪ মে ৩ জুনের আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের ফিরতি টিকিট। 

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬