স্রোতে ভেসে যাওয়া মিটার রিডারের মরদেহ উদ্ধার

২৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কংস নদীতে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ গেজ রিডার আবুল হালিম তালুকদারের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ৩টার দিকে ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকালে নদীর পানির গভীরতা মাপতে গিয়ে তিনি স্রোতে ভেসে যান।

এরপর তার সন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জোরালো তল্লাশি অভিযান শুরু হয়। 

নিহত আব্দুল হালিম ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সোমবার সকাল ৭টার দিকে আব্দুল হালিম বাড়ির পাশে কংস নদী পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খোঁজা শুরু করে।

মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে বেলা সাড়ে ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

ফুলপুর থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage