৬ লাইনের স্ট্যাটাস দিয়ে চলে গেলেন ঢাকা পলিটেকনিক ছাত্রী স্বর্ণা

২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৭ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ PM
সুরাইয়া আক্তার স্বর্ণা।

সুরাইয়া আক্তার স্বর্ণা। © সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী সুরাইয়া আক্তার স্বর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে স্বামীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুরাইয়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। স্বামীর সঙ্গে সুরাইয়া আক্তার স্বর্ণা মিরপুরের একটি ভবনে বসবাস করতেন। একই ভবনের অন্য তলায় তার পরিবারও বসবাস করত।

সোমবার আনুমানিক ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন স্বর্ণা। ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো।

“আব্বু আম্মু মাফ করে দিও আমারে। আমি সত্যি বাঁচতে চাইসিলাম কিন্তু তোমাদের রাতে অনেক বার কল করার পরেও পাই নাই। তোমরা যদি রাতেই আমাকে নিয়ে যাইতা এমন কিছু করা লাগতো না আমার। কিন্তু হয়তো ভাগ্য এমনটাই চায়। মাফ করে দিয়েন সবাই আমাকে নিজের অজান্তে যদি কখনো কষ্ট দিয়ে থাকি আপনাদের। আমার জন্য দোয়া করবেন সবাই।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বর্ণার সহপাঠী সাকিবুল হাসান শিপন জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা এখনও নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, স্বর্ণার পরিবারের সদস্যরা এটিকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা এবং এ ঘটনায় স্বর্ণার স্বামীকে দোষারোপ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে স্বর্ণার বড় বোনের মোবাইলে কল করলে তিনি রিসিভ করেননি।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬