ফেসবুকে ‘ধর্মীয় উসকানির’ অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ PM
আটক কন্টেন্ট ক্রিয়েটর মো. আমিনুর শাহ

আটক কন্টেন্ট ক্রিয়েটর মো. আমিনুর শাহ © সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্যের জেরে মো. আমিনুর শাহ (৩৮) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্র্রিল) উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর শাহ ওই গ্রামের মো. চান মিয়া বয়াতীর ছেলে এবং অনুসারীদের কাছে তিনি ‘দরদী’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার আমিনুর শাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম নিয়ে বিতর্কিত একটি স্ট্যাটাস দেন। এর জেরে সোমবার রাতে উত্তেজিত জনতা তাঁর বাড়ি ঘেরাও করলে তিনি ক্ষমা চান এবং স্থানীয় এক মাওলানার কাছে তওবা করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার দুপুরে পুলিশ তাঁকে আটক করে এবং পরে শোল্লা ইউনিয়নের গ্রামপুলিশ মো. আলাউদ্দিন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন।

দোহার সার্কেলের এএসপি মো. শামীম হোসেন জানান, অভিযুক্ত আমিনুর শাহকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬