মসজিদের খাদেমকে রাজকীয় বিদায়

১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ AM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ AM
খাদেম মো. মুসলিমকে ঘোড়ার গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়

খাদেম মো. মুসলিমকে ঘোড়ার গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় দুই দশক ধরে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করা মো. মুসলিমকে ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা। সাজানো ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায়, নতুন পোশাক ও নগদ সম্মাননার মাধ্যমে তার দীর্ঘদিনের নিঃস্বার্থ সেবার স্বীকৃতি জানানো হয়।

সোমবার (১৩ এপ্রিল) মো. মুসলিমকে এ বিদায় জানানো হয়।

মসজিদ কমিটি জানায়, দীর্ঘদিনের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে তাকে সম্মানজনক বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয় এবং আয়োজন করা হয় এই ব্যতিক্রমী সংবর্ধনার। বিদায়ের সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। খতিব, ইমাম, কমিটির সদস্য ও মুসল্লিদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে সেই মুহূর্তে।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী বলেন, মুসলিম অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। দীর্ঘদিন তিনি নিষ্ঠার সঙ্গে মসজিদের খেদমত করেছেন এবং সবার কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।

মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, ‘আমরা তার অবদানের প্রতি সম্মান জানাতে চেয়েছি। তাই তাকে এই ব্যতিক্রমী বিদায় দেওয়া হয়েছে এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তার পাশে থাকার চেষ্টা থাকবে।’

পরে ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন কমিটির সদস্যরা।

রায়পুর পৌর শহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা মুসলিমের এই বিদায় শুধু একজন কর্মজীবনের সমাপ্তি নয়, বরং নিঃস্বার্থ সেবার প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬