চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালুর ঘোষণা তিন গুণ ভোটে জয়ী এমপি রুবেলের

১০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ PM
বক্তব্য রাখছেন নবনির্বাচিত এমপি

বক্তব্য রাখছেন নবনির্বাচিত এমপি © টিডিসি ছবি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ধানহাঠি এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচন-পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

মাহমুদুল হক রুবেল বলেন, আমি একটি মোবাইল নম্বর (হটলাইন) দেব। এ নম্বরে চাঁদাবাজি, সন্ত্রাসসহ যে কোনো অনিয়মের তথ্য ম্যাসেজের মাধ্যমে জানাতে পারবেন, প্রয়োজনে কলও করতে পারবেন। এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও জানান, নির্বাচনে দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তালিকা প্রণয়ন করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান। এতে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা মো. আমিনুল ইসলাম বাদশা। এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্তরের জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১২৮টি কেন্দ্রের ফলাফলে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। এতে রুবেল প্রায় ১ লাখ ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এর আগে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন জামায়াতের প্রার্থী।

ট্যাগ: শেরপুর
বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9