তেল নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল তরুণের 

০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫২ PM
মো. অন্তর

মো. অন্তর © টিডিসি ফটো

মোটরসাইকেলের জন্য তেল নিয়ে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় মো. অন্তর (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

গত বৃহস্পতিবার রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক বন্ধু আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে।

নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মৃদ্দাবাড়ির একরামুল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের চলমান সংকটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রলের সরবরাহ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে গতকাল বিকেলে অন্তর তার মোটরসাইকেলের জন্য জ্বালানি সংগ্রহ করতে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ফেনীর উদ্দেশে রওনা হন অন্তর।

রাতে ফেনী থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে দাগনভূঞা-কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কের এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই ছিটকে সড়কে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই অন্তরের মৃত্যু হয়। অপর আহত আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনাটি কীভাবে হয়েছিল, সেটি জানা যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।’

ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন 
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯, আবেদন…
  • ১৮ মে ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি টাঙ্গাইল মেডিকেল …
  • ১৮ মে ২০২৬
সপ্তাহ ব্যবধানে একই উপজেলায় মাদকসহ ৩ ইউপি সদস্য গ্রেপ্তার 
  • ১৮ মে ২০২৬
বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081