প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মরদেহ উদ্ধার

২৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিটি গত প্রায় তিন মাস ধরে হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে এবং বিদ্যালয়ের মাঠে বা বাজারের বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতেন তিনি।

আজ সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে উত্তর পাশের ওয়ালের কাছে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ: যশোর
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬