চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন পুলিশ সদস্য

২৮ মার্চ ২০২৬, ০৪:০৭ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৪:১৯ PM
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন পুলিশ সদস্য সোহেল রানা

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন পুলিশ সদস্য সোহেল রানা © সংগৃহীত

পাবনার চাটমোহরে ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আহত পুলিশ সদস্য সোহেল দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে। 

জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিং জনিত কারণে মূলাডুলি স্টেশনে দাঁড়ায়। প্রচুর ভিড় থাকায় ওই ট্রেনে কর্মরত সোহেল রানাসহ আরেক পুলিশ সদস্য এবং একজন টিটি স্টেশনে নেমে পায়চারি করছিলেন। হঠাৎ সিগন্যাল পেয়ে ট্রেনটি ছেড়ে দিলে অন্য দুইজন কোনোমতে উঠতে পারলেও পুলিশ সদস্য সোহেল রানা ট্রেনে উঠতে পারেননি। পরে তিনি ট্রেনের হ্যান্ডেলে ঝুলে প্রায় ৪০ কিলোমিটার আসার পর চাটমোহর স্টেশনে ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পাশে পড়ে যান ওই পুলিশ সদস্য। অল্পের জন্য তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি।

এতে তিনি মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ সদস্যরা এসে আহত পুলিশ সদস্য সোহেল রানাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র নিয়ে যান। 

এদিকে চাটমোহর স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসাব্বির হক রাসেল নামের এক যুবক ট্রেন যাওয়ার ভিডিও করার সময় ট্রেন থেকে পুলিশ সদস্যের পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে। তিনি ভিডিওটি ফেসবুকে পোস্ট দিতেই মূহূর্তেই ভাইরাল হয়ে যায়।

চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম বলেন, দীর্ঘসময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর আর ব্যালান্স রাখতে পারেননি সোহের রানা নামের ওই পুলিশ সদস্য। চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় পড়ে যান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে হাসপাতালে আনা হয়। পরে তাকে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে নিয়ে গেছে। 

টুঙ্গিপাড়ায় পাচারকালে ১২ ড্রাম গলদা চিংড়ির রেনু উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান সংশোধন নিয়ে জরুরি নির্দেশন…
  • ১২ জুলাই ২০২৬
মসজিদে জামায়াতের দলীয় কার্যক্রম: ইসলাম কী বলে
  • ১২ জুলাই ২০২৬
আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুলাই ২০২৬
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ১৩ বৈশ্বিক ‘টার্গেটের’ তালিকা …
  • ১২ জুলাই ২০২৬
প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ও এককালীন যত টাকা…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence